ওভার মার্কিং প্র্যাক্টিস বাদ দেয়ায় এবছর পাশের হার কমেছে: মাউসি মহাপরিচালক

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ ওভার মার্কিং প্র্যাক্টিসস বাদ দেয়ায় এবছর পাশের হার কমেছে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। সোমবার বিকেলে সাড়ে ৪টায় স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের মতবিনিময় সভা এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের আমরা দয়া করে মার্ক দেওয়া বন্ধ করেছি। শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষার নম্বর পাবেন। এই কারণে আমাদের শিক্ষার্থীরা মেধার স্তরের মূল্যায়ন করে এ বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর দেয়া হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের এডহক কমিটি সভাপতি মীর সরফত আলী সপু।

মীর সরফত আলী সপু বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের শিক্ষা মন্ত্রী দীপু মনি এ দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা আসরিন, খাহ্রা কজেল অধ্যক্ষ আজিজুল ইসলাম, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুল রহমান ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময়ে সভা শেষে তারা স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্তিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক এএসএম আমান উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *