এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর বানিয়াবাড়ি শাখা খালটি দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে, যা খালের স্বাভাবিক জলপ্রবাহে বাধা সৃষ্টি করছে এবং এটিকে মৃতপ্রায় করে তুলছে। দখলদারদের কারণে খাল ভরাট হয়ে যাওয়াসহ প্রভাবশালীদের দ্বারা এর স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে।
সরেজমিনে উত্তর বালাশুর বানিয়াবাড়ী শাখা খালটি অংশ ঘুরে ভয়াবহ দখল আর দূষণের চিত্র লক্ষ্য করা গেছে। বিশেষ করে উত্তর বালাশুর খালপাড়া এলাকার বসতি বাদশা,লাকু সিপাই,
হযরত শরিফ,আলী আকবর,লালমিয়া শিকদার ও সাব্বির আকনগং উত্তর বালাশুর অংশে খালের দুইপাশ অবৈধ ভরাট করে স্থাপনা তৈরী করে দখলে নিয়েছে। এসব কারনে খালে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
প্রভাবশালীদের দ্বারা খাল দখল ও বিভিন্ন প্রকার ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালগুলো ভরাট হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে।
ফলে দখল ও দূষণের ফলে খালটি কার্যত অস্তিত্ব হারাচ্ছে এবং মৃতপ্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি বাড়াতে হবে এবং খালের অবৈধ দখল বন্ধ করতে হবে বলে জানায় এলাকাবাসী।
এব্যাপারে শ্রীনগর সহকারী কমিশনার (ভুমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, এবিষয়ে খোঁজ নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করবো
