চলতি বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ সোমবার এই দুই পরীক্ষার সময়সূচির অনুমোদন দেওয়া হয়।
সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।
