নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পৌরসভা উন্নয়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পর্যালোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, দোহার পৌর প্রকৌশলী মশিউর রহমান, সচিব নাসরিন জাহান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
