নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখার তৃণমূল সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ অক্টোবর ) সকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম দোহারীর পরিচালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মিরাজ হোসেন মঈন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ উজ্জ্বল শেখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মুহাম্মদ মতিউর রহমান মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সহ-সভাপতি মো: সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখা সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সহ-সভাপতি ডা: মো: সিদ্দিকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখা সভাপতি মো: আনোয়ার হোসেন চোকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুকসুদপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মোঃ লুৎফুর রহমান সহ প্রমূখ।
