ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো. কামাল হোসেন : ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ কদমতলী থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণেরসভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহ -সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার, আলহাজ্ব সুলতান আহমদ খান ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী মোঃ শাহীন আহমদ ,সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ ইলিয়াস হোসাইন ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী আল আমিন শাহাদাত ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সোলাইমান দেওয়ান সাকিব, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাজী আঃ সোবহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজী জয়নাল আবেদীন, সহ দফতর সম্পাদক মোঃ সুমন আহমেদ, জেলা সদস্য মাওলানা রেজওয়ানুল হক ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মোঃ শামীম খান ইসলামি যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মিরাজ হোসেন মইন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এস এম ইব্রাহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *