ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জয়পাড়ার হাজেরা মেনশনের আই এবি মিলনায়তনে বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মশালায় ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. ফজলুল করিম মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সাংগাঠনিক সম্পাদক টি এম মাহফুজ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, দোহার পৌরসভা শাখার সভাপতি আজম খান, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ ইসমাইল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *