আল্লাহর অলিদের কটুক্তি করে কেউ টিকে থাকতে পারে না- ড.সায়েম আমীর ফয়সাল

নিজস্ব প্রতিবেদক: জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. ফয়সাল আমীর বলেছেন, আল্লার অলিদের কটুক্তি করে কেউ কোন দিন টিকে থাকতে পারেনি এবং পারবে না। কারন আল্লাহ ও তার নবী-রাসুলগনের দেখানো পথেই অলিরা এদেশে ইসলাম প্রচার করে যাচ্ছেন। ইসলাম পোশাকে নয়, ইসলাম হচ্ছে মনেপ্রানে মানা, বিশ্বাস করা ও সেই মোতাবেক আমল করা। তিনি গত শনিবার (০৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীগোলচত্বর এলাকায় সারা কমিউনিটি সেন্টারে ঢাকা জেলার জাকের পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে সেই গণতন্ত্র আজ আর দেশে নাই। জাকের পার্টি দীর্ঘ ৩০বছর অতিক্রান্ত করেছে। কিন্ত জাকের পার্টি তার আদর্শ থেকে তিল পরিমান বিচ্যুতি হয়নি। জাকের পার্টি কোন রাজনৈতিক দলের কাছে জিম্মি নয়। জাকের পার্টি চাঁদাবাজী, সন্ত্রাসী ও টেন্ডারবাজী করে না। জাকের পাটি সত্য ইসলাম প্রচার করে। জাকের পার্টি ও আটরশির পীরদের সমালোচনাকারীদের উদ্দেশ্যে ড. সায়েম আমীর ফয়সাল বলেন, জাকের পার্টি ইসলাম সংরক্ষণ করতে এসেছে। পীরগিড়ি করতে আসে নাই। আটরশিতে মাজার পুজা ও গরু-ছাগলের ব্যবসা করা হয় না। সেখানে সঠিক ইসলাম প্রচার করা হয়। ঢাকা জেলা জাকের পার্টির সভাপতি হাজী মো. সামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, দক্ষিণ কেরানীগঞ্জ জাকের পার্টির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আল-মামুন, কেরানীগঞ্জ মডেল থানা জাকের পার্টির সভাপতি মো. শহীদ রেজা, সাধারণ সম্পাদক কাজী সাহাবুদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *