নবাবগঞ্জের তিতপালদিয়ায় সালমান রহমানের পক্ষে কম্বল বিতরণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তিতপালদিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঐ অঞ্চলের প্রায় ১ হাজার শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সালমান এফ রহমানের পক্ষে তার প্রতিনিধি ইফতেখার আহমেদ হৃদয়, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মনজু, ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউর রহমান রোজা, শাহিন খান, আকমল হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইমরান হোসেন, তাঁতী লীগের হাবিব বেপারী, ছাত্রলীগ নেতা দিপ্ত দেওয়ান, সম্রাট, ফিরোজ হোসেন, নাসির উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *