কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে,দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং একটি জবাবদিহী মুলক সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। সরকার যেই রাষ্ট্রের মালিক প্রকৃত গেন রাষ্টের মালিক কিন্ত জনগণ।
এই মালিকানা তাদেও কাছে ফিরিয়ে দেওয়ার মূল দায়িত্ব আমাদের। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনেই বিএনপি’র প্রার্থীকে বিজয় লাভ করাতে হবে। তিনি আজ কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপি’র প্রধান কার্যালয়ে ঢাকা-৩ আসনে আসন্ন নির্বাচন উপলক্ষে এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতান নাসের, জযনুল আবেদিন বাবুল ও আবু সেলিম চৌধুরী,ওমর শাহ নেওয়াজ,জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ,সাধারন সম্পাদক মোঃ আশরাফ হোসেন,ইমান উল্লাহ মাস্তান,কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন শাখা যুবদলের আহবায়ক স্বাধীন,সদস্য সচিব আতিকুর রাহমান মানিক,কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন শাখা শ্রমিকদলের সভাপতি হাজী শাহীন প্রমূখ।
