শ্রীনগরে ইউনিয়ন বিএনপির উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপির উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার রাঢ়ীখাল উত্তর বালাশুর এলাকায় ১ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম জাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১(শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃর্ধা।

ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মাহবুব মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, উপজেলা বিএনপির উপদেষ্ঠা মানিক মাদবর।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কাড়াল, সাঃ সম্পাদক সোলাইমান খান
যুবদলের সভাপতি কালাম শিকদার, সাঃ সম্পাদক মোক্তার মাদবর,যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নত বেপারী,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিপাহী (এলএলবি অর্নাস)সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *