ফরিদপুর–১ আসনের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন শিক্ষাবিদ ও গবেষক থেকে জননেতায় পরিণত হওয়া প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
দীর্ঘদিনের আওয়ামী লীগের সংরক্ষিত ঘাঁটি ফরিদপুর ১ আসনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন,
বেসরকারি ফলাফল অনুযায়ী প্রায় ১,৫৪,৭৯৮ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২৬,১৬৫ ভোট।
প্রায় ২৮ হাজারেরও বেশি ব্যবধানে তার এই বিজয় জনগণের স্পষ্ট আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
জ্ঞান, সততা ও জনসম্পৃক্ততার সমন্বয়ে তিনি ইতোমধ্যেই বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
শিক্ষাঙ্গন থেকে উঠে আসা, দীর্ঘ শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখা ড. ইলিয়াস মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে তিনি নিজেকে একজন আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সমাজগঠনের বৃহত্তর পরিসরে অবদান রাখার লক্ষ্যেই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–১ আসন থেকে বিপুল ভোটে বিজয় অর্জন করেন তিনি।
। স্থানীয় ভোটারদের ভাষ্য, “তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন শিক্ষক;
তাই তিনি আমাদের কথা মন দিয়ে শোনেন।”নির্বাচনী প্রচারণায় ড. ইলিয়াস মোল্লা যে অঙ্গীকারগুলো তুলে ধরেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য—কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। তার ভাষায়, “জনগণের অধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”নির্বাচনী সময়ে গণসংযোগ, পথসভা ও সরাসরি জনগণের সাথে মতবিনিময়ের মাধ্যমে তিনি যে সংযোগ তৈরি করেছেন, তা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়েছে ।
বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা খুব ভালোভাবেই বৃদ্ধি পেয়েছে। ড. ইলিয়াস মোল্লার নেতৃত্বে ফরিদপুর–১ আসনে সুশাসন, স্বচ্ছতা ও পরিকল্পিত উন্নয়নের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
শিক্ষাবিদ, গবেষক ও জননেতা—এই তিন পরিচয়ের সমন্বয়ে ড. ইলিয়াস মোল্লা এখন ফরিদপুর–১ আসনের মানুষের আশার আলো। তার নেতৃত্বে এলাকাবাসী একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন দেখছে।
