আঃলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী চৌরাস্তা,জমজম টাওয়া, ডাকবাংলা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং দলটির রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। তারা রাজনৈতিক সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

শ্রীনগর উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংগ্রহন করেন, শ্রীনগর সরকারী কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম বাদশা, আরিফ হোসেন বাবু মোল্লা, সাজ্জাদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *