নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় উজান গণগ্রন্থাগারের পূর্ববর্তী কার্যকরী কমিটির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ সভা/বিশেষ সভার সিদ্ধান্তক্রমে পূর্ববর্তী কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সর্বসম্মতিক্রমে আব্দুর রাকিব তালুকদারকে সভাপতি আব্দুল্লাহ আল নোমান ( নোমান বিবাগী) কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যবৃন্দ গ্রন্থাগারের সার্বিক উন্নয়ন, পাঠাভ্যাস বিস্তার, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবনির্বাচিত/মনোনীত কমিটি আগামী ৩ বছর সময়ের জন্য দায়িত্ব পালন করবে।
নবগঠিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ নিম্নরূপ:
সহ-সভাপতি — কাজল সূত্রধর
সহ-সভাপতি – ফকির মাহবুব আলম
সহ-সভাপতি – মাহমুদ নাহিদ
যুগ্ম সাধারণ সম্পাদক — চন্দন কুমার ধর
সাংগঠনিক সম্পাদক — অঞ্জন কুমার পাল
অর্থ সম্পাদক — জুহাদুল ইসলাম
দপ্তর সম্পাদক — মৃদুল সূত্রধর
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সাগর আহমেদ
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক — এমদাদ হোসেন
সমাজকল্যাণ সম্পাদক — মোঃ শাহাদাত হোসেন
তথ্য ও প্রযুক্তি সম্পাদক — মোঃ জাহাঙ্গীর আলম
গ্রন্থাগার বিষয়ক সম্পাদক — আফসানা ইসলাম ঝুমুর
নির্বাহী সদস্য — তাহমিনা মোনা
নির্বাহী সদস্য — মিল্টন চৌধুরী
নির্বাহী সদস্য — মোহাম্মদ রুশো
নির্বাহী সদস্য — কমল হালদার
নির্বাহী সদস্য — শাওন হিরো
নির্বাহী সদস্য — রুপন সহজিয়া
নির্বাহী সদস্য — শাহরিয়ার বাপ্পি
নির্বাহী সদস্য — কাজী জুনায়েদ
নির্বাহী সদস্য – রাজিব হোসেন
নির্বাহী সদস্য – মুরসালিন হোসেন
নির্বাহী সদস্য – মোহাম্মদ মিঠু
সভায় বিদায়ী কমিটির সদস্যদের সংগঠনের প্রতি অবদান ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একইসঙ্গে নবগঠিত কার্যকরী কমিটির সফলতা কামনা করা হয় এবং গ্রন্থাগারের সকল কার্যক্রমে সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।
