নবাবগঞ্জে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নববাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বিদ্যোৎসাহী সদস্য ব্যারিস্টার হেমায়াত হোসেন চৌধুরী, হিতষী সদস্য নজরুল ইসলাম সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *