মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল। শনিবার বিকেলে উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে তিন ব্যান্ডিল করে ঢেউ টিন, কম্বল ও নগদ নয় হাজার করে টাকা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের দূর্যোগ ও ত্রাণ শাখা থেকে এসব বরাদ্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মো. আরিফুজ্জামান, পিআইও গোলাম রাব্বানী, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিণ আন্ধারকোঠা মৎস্যজীবী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচ পরিবারের বাড়িঘর, আসবাবপত্র, হাঁস মুরগি সবকিছু ভষ্মিভূত হয়।
