সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে : আমান উল্লাহ আমান

মো. আব্দুল গনি, কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে ঢাকা -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,দেশে একটি সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দীর্ঘ ১৮ বছর ৮হাজার মাইল দূরে লন্ডনে নির্বাসনে ছিলেন। তার নেতৃত্বেই ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে বিএনপি জনগণের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী ও ঢাকা-২ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন,আমরা সন্ত্রাসমুক্ত ্,চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত ও মাদক মুক্ত কেরানীগঞ্জ চাই। সন্ত্রাস নিরাপত্তার শত্রু জনগণের শত্রু। বিএনপি’র নাম ব্যবহার করে কেউ সন্ত্রাস করলে, চাঁদাবাজি করলে, ভূমি দস্যুতা করলে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানান তিনি। আমান বলেন,আমি ডাকুর ভিপি হছেন কেরানীগঞ্জে এমপি পদে নির্বাচন করেছি। আমি পাঁচবার অপরাজিত হিসেবে কেরানীগঞ্জ থেকে এমপি নির্বাচিত হয়েছি। আমি ১৯৯১ সালে ৩২হাজার,১৯৯৬সালে ৭২হাজার,২০০৫সালে ৮২হাজার ও ২০২৬সালে ৮৪হাজার বেশি ভোট ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছে। একবার বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছি। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এসময় অন্যান্যদেও মাধ্যে উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমান,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল মাওয়া,দক্ষিন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) আফতাব আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *