৪৯তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দোহারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ৪৯তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *