কাজী সোহেল, প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে বই উৎসব উদযাপন করা হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সকালে সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জেও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় প্রথমে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এর তিনি নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং নবাবগঞ্জ পাইলট গালর্স স্কুল এন্ড কলেজে বই উৎসবে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি, নতুন বই শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। নতুন বইয়ের ঘ্রাণ শিশুকে বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে। বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে। বছরের প্রথমদিনই সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা সারাবিশ্বে নজীরবিহীন। কোন দেশই বছরে প্রথম দিন শিক্ষার্থীদের বই দিতে পারে না। জ্ঞান চর্চার অন্যতম বস্তবই। নতুন বইয়ের সুঘ্রাণ জ্ঞান আহরণের আগ্রহ বাড়িয়ে দেয় তিনি আরো বলেন, শুধু শিশু শিক্ষিত হলে হবে না, তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। নতুন কারিকুলাম আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে ভূমিকা রাখবে।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়েই উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথমদিনই নতুন বই পাওয়ায় সকলের ছোখে মুখে ছিল খুশি হাসি।
একাধিক শিক্ষার্থী জানান, যেকোন উপহারই আনন্দ দেয়। আর সেটা যদি হয় বছরের প্রথমদিন তাহলে আনন্দ আরো বেড়ে যায়। প্রথমদিন বই পেয়ে আমরাও খুশি। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন। আরো উপস্থিত উপস্থিত ছিলেন যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, সদস্য ইউসূফ হারুন টিপু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোকলেসুর রহমান শামীম, নবাবগঞ্জ পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের সভাপতি জালাল উদ্দিন,অভিভাবক সদস্য দুর্জয় মাহমুদ, অধ্যক্ষ সাইদুর রহমান, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
