অংশগ্রহণ নির্বাচনে মধ্য দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবো

নাজমুল হোসেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঢাকা-১ আসনে সকল ভোটাররা সকাল সকাল ঝাকে ঝাকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে অংশগ্রহণ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবো।  সোমবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত  কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছ এ কথা বলেন।
সাবেক এই উপদেষ্টা বলেন, বিদেশীরা শুধু নির্বাচন নিয়ে জানতে চায়। তারা শুধু তিনটা জিনিসের দাবি করেছেন তারা বলেছেন আমরা অবাদ, সুষ্ঠ ও অংশগ্রহণ মূলক নির্বাচন চাই। আমি তাদের প্রশ্ন করেছি অংশগ্রহণ বলতে কি বুঝাতে চাচ্ছেন? বিএনপি নির্বাচনে অংশ না নিলে কি অংশগ্রহণ মূলক হবে না। তারা প্রতিউত্তরে বলেছেন বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না এটা তাদের ব্যাপার। আমরা চাই নির্বাচনের একটা অনুকোল পরিবেশ। আমি বলেছি অবশ্যই সাড়া বাংলাদেশে অংশ গ্রহণ মূলক নির্বাচন হবে।
সালমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, আপনারা জানেন অনেক বড় বড় দেশে কোবিডের সময় টিকা পায়নি। কিন্তু বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক আগেই ভ্যাকসিন পেয়েছি। এটাই হলো শেখ হাসিনা।
এমপি বলেন, আমরা বিদেশীদের কথা দিয়েছি নির্বাচনের অনুকূল পরিবেশ করে দিবো, আমরা মনে হচ্ছে আমি আমার কথা রাখতে পেরেছি। আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণল করে নির্বাচনের অনুকূল পরিবেশ বইছে।
এসময় আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য ভুইয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, এমএ বারী বাবুল মিয়া, হুমায়ন কবির প্রমুখ।
বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বার্ণাড তপন গমেজ অনুষ্ঠানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সামিউল আহাদ রনক সঞ্চলনা করেন। এছড়া দেশ বরেণ্য শিল্পী সালমা ও ফকির আলমগীর গান গেয়ে সালমান এফ রহমানকে বরণ করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে মতবিনিময় সভা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *