সিরাজদীখানে চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মৃধার উঠান বৈঠক অনুষ্ঠিত

আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো.আওলাদ হোসেন মৃধার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা গ্রামের ডা. খবির উদ্দিনের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন মিয়ার সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.আওলাদ হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমু উদ্দিন, মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিম, বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *