সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্র সমাজ ও সিরাজদিখান প্রেসক্লাবের সাথে মতবিনিময় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ছাত্র জনতাদের সুস্থতা কামনায় দোয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট।
সাংগঠনিক সম্পাদক আজাদ বীন আজম নাদভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজদিখান প্রেসক্লাবের
সহ-সভাপতি দৈনিক ভোরের ডাক পত্রিকার সিরাজদিখান প্রতিদিন জাবেদুর রহমান জোবায়ের, বাংলা টিভির মো.মোস্তফা, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক ভোরের সময় পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আরিফুর রহমান, প্রচার সম্পাদক মো. আমির হোসেন ঢালী, সাংবাদিক দৈনিক কালবেলার এড. মো. দিদার হোসেন, মো. রহমান রানা, মেহেদী হাসান সুমন, দৈনিক দিনকাল সিরাজদিখান প্রতিনিধি মো. আতাউর হোসেন হাবিব হাসান, শহিদুল ইসলাম পাখিসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ ছাত্র সমাজের মধ্যে বক্তব্য রাখেন ইউনানী মেডিকেল কলেজের শিক্ষার্থী শিহাব মাহমুদ, বিক্রমপুর আদর্শ কলেজের নাইম, নুরুল আমিন, ঢাকা কলেজের আসজাদ আব্দুল্লাহ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সৌরভ মাঝি, শিক্ষক রাতুল হাসান শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান ছাত্রসমাজের রাহাত, সিমায় হোসেন, রুহান শিকদার, মারজিয়া, নাঈম হোসেন, মো. সোহানুর রহমান, মো. রমজান, মো. আশরাফ ভূইয়া, প্রিতম বাড়ৈ আকাশ, হিয়া রানী, মীর অনর্ব, মো. তাহাসিন, মো. আরিফ হোসেন, মো. শেখ সাঈদ, শেখ মহাসিন, মো. তামিম শেখ প্রমুখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রজনতা ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
