দেওয়ান আলমগীর: ঢাকার দোহারে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বেপারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বানাঘাটা মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার দেওয়া হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ও মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দোহার থানার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজার নামাজ এবং পরে বানাঘাটা কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ, জাসাস এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সালাহ উদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ছাত্রনেতা আহসান হাবিব নওয়াব, পৌরসভা কমিশনার জাফর ইকবাল জাহিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, মাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী খান, বিলাসপুর ইউনিয়নের সাবেক সভাপতি সামাদ বেপারী,ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বেপারী বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান এবং বানাঘাটা বিশিষ্ট ববসায়ী ও সমাজ সেবক তানভীর আহমেদ সানু মোল্লার মোল্লার ভগ্নিপতি।
