সিরাজদিখানে স্বেচ্ছাসেবকলীগ নেতা আল-আমিনের নেতৃত্বে ফসলি জমি কাটার অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ফসলি জমি কেটে মাটি বিক্রি ও পকেট তৈরির অভিযোগ উঠেছে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসর বাসাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আল-আমিন ও তার চাচা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম শেখের বিরুদ্ধে। উপজেলার বাসাইল ইউনিয়নের চর-বিশ্বনাথ এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়,ইমামগঞ্জ বাজারের খালের উত্তর পাড়ে ৪ নং ওয়ার্ড চর-বিশ্বনাথ এলাকার বিস্তীর্ণ তিন ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছেন আল-আমিন ও তার চাচা ওয়ার্ড বিএনপি নেতা আসলাম।

স্থানীয়দের দাবী এসব জমি দীর্ঘদিন ধরে তিন ফসলি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে জমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে পকেট তৈরি করা হচ্ছে, যা কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *