মো.কামাল হোসেন : ঢাকার দোহারে বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টারকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে গার্ড অফ অনার শেষে ধোয়াইর জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, কন্যা ও তিন পুত্র সহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ দিন সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। এসময়আরো উপস্থিত ছিলেন তার সহকর্মী মুক্তিযোদ্ধাগন৷।
