সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পানিতে ডুবে আলিফ শেখ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আলিফ ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের জাহাঙ্গীর শেখের পুত্র ।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আলিফকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া বলেন,বিষয়টি খুবই দু:খজনক এবং মর্মান্তিক ।

সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম সুমন বলেন,পরিবারের সদস্যদের অজান্তেই পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে । তবে এ বিষয়ে নিহত পরিবারের কারো কোন অভিযোগ নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *