সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মাসুদ(৩২)নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার(২০ আগস্ট)বিকাল ৩ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনায় ঘটে। নিহত মাসুদ ঢাকার মিরপুর-১১ এলাকার নুর হোসেনের ছেলে।
নিহতের ভাই সালাউদ্দিন জানান,আমার ভাই মাসুদ সিংগাইর উপজেলার বাইমাইল পশ্চিমপাড়া এলাকায় শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে। সেখান থেকে রবিবার দুপুরে সিংগাইর পৌর সভার সপ্তাহিক হাটে যায়। হাট থেকে শ্বশুর বাড়ী ফিরে যাওয়ার পথে সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকার রাস্তা পাড় হওয়ার সময় পশ্চিম দিকে আসা দ্রুত গতির একটি লেগুনা গাড়ি ধাক্কা দেয়। এতে সে রাস্তা পরে মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তক্ষরন হয় । পরে স্থানীয়রা উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
