সিংগাইরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, গ্রেপ্তার-৪

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ডে সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হওয়ার পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আরো ১টি মামলা হয়েছে।

উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের ইদু মিয়ার পুত্র আকাশ আহমেদ নয়ন বাদী হয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

পুলিশ এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেফতাকৃতরা হচ্ছেন- ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামের মৃত বারেকের পুত্র মিঠু (৩২), চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত রফিকের পুত্র শাহীনুর রহমান শাহীন (৩৮) , তোফাজ্জল হোসেনের পুত্র ফারুক (৩৮) ও মৃত মিনহাজ উদ্দিনের পুত্র শাহাদৎ হোসেন (৪৫)।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশকে অচল করার লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজোসে গত বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গাজিন্দা গ্রামের জনৈক হানিফের ভিটা সংলগ্ন মানিকগঞ্জ টু হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে পাকা রাস্তার ওপর ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়।

এ সময় আসমিরা সিএনজিতে থাকা বাদী আকাশ আহমেদ নয়ন ও চালক শহীদুলকে গতিরোধ করে বিএনপির পক্ষে স্লোগান দেয়। এক পর্যায়ে রাস্তায় যানজটের সৃৃষ্টি হলে আসামিরা পূণরায় হাত বোমা ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে এজাহারে উল্লেখ করেন।
এদিকে এ ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবী করেছেন সিংগাইর উপজেলা বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ২ টি তাজা হাত বোমাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *