সিংগাইরে বাবা হত্যার খুনী ছেলে ৩ মাস পর  গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামের প্যারালাইসেসে আক্রান্ত বাবা সেলিম হোসেন খোকন (৫০) হত্যার ঘটনায় ঘাতক ছেলে কাউছারকে (২২)চট্রগ্রামের পতেঙ্গা এলাকার এক গ্যারেজ থেকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।সেলিম হোসেন খোকন হত্যার একমাত্র আসামি গ্রেফতারকৃত তার ছেলে কাউছার পুলিশের জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার দায় স্বীকার করেছেন বলে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা শুক্রবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। অতিদ্রুত এ হত্যা মামলাটি অভিযোগপত্র দেয়া হবে বলেও তিনি জানান। পুলিশ জানান, গত ২৯ এপ্রিল নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে খোকনকে হত্যা করে তার ঔরশজাত ছেলে কাওছার। এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদি হয়ে থানায় মামলা করার পর থেকে পালিয়ে ছিল কাওছার। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ খালিদ মনসুর সঙ্গীয় ফোর্স নিয়ে কাউছারকে গ্রেফতার করেন। শুক্রবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সিংগাইর থানা পরিদর্শনের সময় হত্যাকারিকে গ্রেফতার করায় অফিসারগনকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *