সিংগাইরে পিকআপ খাদে পড়ে ১ শ্রমিকের মৃত্যু, আহত-৪

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মানিকগঞ্জের সিংগাইরে মালবাহী পিকাপ খাদে পড়ে হৃদয়(১৮) নামের এক শ্রমিকের মৃত্যু ও ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের তালতলা চর লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে। আহতরা হলেন- ওই এলাকার রুদ্ধেরশ্বর গ্রামের হুসেন আলীর ছেল আছির উদ্দিন(৩০), দক্ষিণ গোপালরায় গ্রামের আনছার আলীর ছেলে লিমন (২১), একই এলাকার পিতা অজ্ঞাত বিপ্লব(২০), আদিতবাড়ী থানার টেপা পলাশী গ্রামের আকবর আলী ছেলে আশরাফুল (৩৪)।

আহত আছিরউদ্দিন জানান,উপজেলা মানিকনগর এলাকা থেকে আর্সেনিক মুক্ত টিউওবয়েল স্থাপণ করার জন্য পিকাপ ভর্তি মালামাল নিয়ে চরলক্ষীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি রওনা দেই। পথিমধ্যে আবু সাঈদের বাড়ির সামনে অটোরিক্সা অভারটেক করার সময় পিকাপের চাকা পিচলে ডান পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকাপ উল্টে গিয়ে চাপা পরে হৃদয় নামের এক শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর ৪ জন গুরুতর আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত হৃদয়ের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *