সিংগাইরে পানি নিস্কাসনের কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মান

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ প্রতিনিধি ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ভায়া চান্দহর সড়কের চর মাধবপুর এলাকায় সড়কের ওপর কালভার্টের পূর্ব পাশে বালু দিয়ে মুখ বন্ধ করে বাড়ি নির্মানের করেছেন। এ অভিযোগ ওঠেছে উপজেলার চান্দহর ইউনিয়নের চর মাধবপুর গ্রামের তমিজউদ্দিন কোম্পানীর ভাতিজা

মো.তাহেরের বিরুদ্ধে। সরকারি রাস্তায় চর মাধবপুর চকের পানি নিস্কাসনের জন্য এ কালভার্ট দিলেও এখন কোন কাজে আসছে না। তাছাড়া কালভার্টের পূর্ব পাশে সরকারি খাস জমি বালি দিয়ে ভরাট করে কিভাবে বাড়ির কাজে ব্যবহার করছে

এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক কানাঘষা। অন্যদিকে বর্ষার পানি সময়মত নিস্কাসন না হওয়ায় ঐ এলাকার চর মাধবপুর চকের প্রায় ২ হাজার বিঘা জমিতে কৃষকরা ফসল ফলাতে না পেরে কৃষকদের হয়েছে ব্যাপক ক্ষতি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার জার্মিত্তা থেকে চান্দহর সংযোগ সড়কে চর মাধবপুর চকের পানি নিস্কাসনের জন্য র্দীঘদিনের কালভার্ট গত ২ মাস আগে স্থানীয় তমিজউদ্দিন কোম্পানীর ভাতিজা মো.তাহের পূর্ব পাশের মুখ বালু দিয়ে ভরাট করে গোয়াল ঘর নির্মান করেছেন। এতে একদিকে কৃষি জমির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল অন্যদিক সরকারি খাস জমি দখল।

এতে সরকার হারাচ্ছে রাজস্ব ও অন্যদিকে সময়মত ফসল ফলাতে না পেরে কৃষকরা পরেছে বিপাকে।
স্থানীয় মো.কাশিম আলী(৮৫),সোরহাব(৫০),বাদশা মিয়া(৩৫)সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান,চর মাধবপুর চকের পানি বের হওয়ার জন্য এ সড়কে র্দীঘদিনের কালভার্ট এলাকার মো.তমিজউদ্দিন কোম্পানীর ভাতিজা তাহের

বালু ফেলে মুখ বন্ধ করে বাড়ি নির্মান করেছেন। এতে চকের বর্ষার পানি সময়মত বের না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। তারা আরও বলেন- এলাকায় তারা প্রভাবশালী হওয়ায় এ কাজটি করেছে। আমরা বিষয়টি চান্দহর ইউনিয়নের নায়েবকে অবগত করলেও কোন ব্যবস্থা নেইনি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

চান্দহর ইউনিয়ন উপ-সহকারি(ভূমি)কর্মকর্তা মো.আব্দুস সালাম বলেন- বিষয়টি শুনে আমি সরেজমিনে গিয়েছিলাম। তাহের আইন অমান্য করে কালভার্টের মুখ বন্ধ করেছে। আমি রিপোর্ট দিয়ে দিব।
মো.তাহের কালভার্টের মুখ বন্ধ করা ঠিক হয়নি স্বীকার করে বলেন-এটা কোন সরকারি জায়গা না। আমাদের রেকডি জায়গা। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা বলেন-বিষয়টি আমি দেখে আইন-অনুযায়ী ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *