সিংগাইরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

 মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:  মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসের প্রথম প্রহরে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান সোহাগ ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিক ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ রেজাউল করিমসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগন বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানান।

এরপর সিংগাইর উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সীমিত পরিসরে পুলিশ, ফায়ার সার্ভিস,আনসার বাহিনী,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পরে মুক্তিযোদ্ধাদের সন্মানণাসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। পরিশেষে উপজেলা পরিষদ (বিআরডিপি)সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *