কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছে। আজ ২৬ মার্চ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে কেরানীগঞ্জ উপজেলার মাঠে অংশ গ্রহন করেন বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষাথীরা। নন্দিত ও মনোরম কুচকাওয়াজ করে সবার মন কেড়ে নেয় চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম সিকদারের হাতে প্রথম স্থান অর্জনের বিজয়ের ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এসময় জসিম সিকদার বলেন , অত্র বিদ্যালয় থেকে স্কাউটের দুইজন শিক্ষার্থী কয়েকদিন আগে প্রেসিডেন্ট এওয়ার্ড পেয়েছে। বিগত বছরগুলোতে ঢাকা জেলা থেকে একমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠান চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে তে অংশগ্রহণ করেছিল। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বাংলাদেশে ডিসপ্লেতে তৃতীয় স্থান অধিকার করেছিল। এই ধারা যাতে অব্যাহত রাখতে পারি সেজন্য সকলে দোয়া করবেন।
