সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মেদুলিয়া এলাকার জনৈক বাহাদুর মিয়ার ভিটার পূর্ব পাশে কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দড়িকান্দি গ্রামের নুরু খার ছেলে মো.ফালু (৩৭),মাদারীপুর জেলার মাদারিপুর থানার খোয়াজপুর গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে রিপন (৩৭),মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার তন্ত্রখোলা গ্রামের আমির উদ্দিনের ছেলে লালন (৩৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মেদুলিয়া এলাকায় একদল দুস্কৃতকারি ডাকাত দল,ডাকাতি করার শলাপরামর্শ ও প্রস্তুতি নিয়ে ছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পেরে অফিসার ইনচার্জ রকিবুজ্জামানের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম,এসআই আব্দুর রহিম,এসআই আমিনুল ইসলাম, এএসআই আতিকুর রহমান,এএসআই বাবুল হোসেন অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করেন পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এরা প্রত্যেকে বিভিন্ন হকার ব্যবসার নামে দিনে বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন বাড়ি চিহ্নিত করে ডাকাতির পরিকল্পনা করে থাকে।এরা বিভিন্ন মামলার পলাতক আসামী বলে জানা যায়। আজ বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) মামলা দিয়ে ডাকাতদের কোর্টে প্রেরণ করেছেন থানা পুলিশ।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের আটক করে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
