সিংগাইরে কৃষকদের মাঝে সার,বীজ বিতরণে প্রকৃত কৃষক বঞ্চিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কৃষকদের মাঝে সার,বীজ বিতরনে প্রকৃত কৃষক এ সার,বীজ থেকে বঞ্চিত হয়েছেন এমনই অভিযোগ ওঠেছে উপজেলা কৃষি অফিসের বিরুদ্ধে। উপজেলা কৃষি অফিস থেকে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিশ হাজার তিনশত কৃষকের মাঝে সার,বীজ বিতরণ করলেও প্রকৃত একাধিক কৃষক এ থেকে বঞ্চিত হয়েছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০,৩০০ কৃষকদের ১ বিঘা জমি চাষাবাদ করার জন্য প্রতি কৃষককে ১০ থেকে ২০ কেজি সার,যে কোন এক ধরনের বীজ হাইব্রীড ধান ২কেজি,শরিষা ১ কেজি,গম ২কেজি, ভূট্রা ২ কেজি,সূর্যমুখী ১কেজি,মুশুর ৫কেজি,খেশারি ৮কেজি,টমেটো ৫০গ্রাম,মরিচ ৩০০ গ্রাম মোট-২৮২.৫ মেট্রিক টন সার,প্রায় ১১৯.২ বীজ দিয়ে কৃষি সহায়তা করছে সরকার। এতে সহায়তা করলেও উপজেলার প্রকৃত একাধিক কৃষক এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়,প্রত্যেক ইউনিয়নের কৃষি কমিটি ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে কৃষকদের তালিকা করে এ সার,বীজ দেয়া হয়েছে। অথচ এদের স্বজন-প্রীতির কারনে একাধিক প্রকৃত কৃষক এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অনেকের অভিযোগ। উপজেলার সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের আনেছ খাঁ,আলমগীর হোসেন, মিজানুর রহমান,সিংগাইর পৌর এলাকার চর আজিমপুরের মো.হায়দার আলী,আজিমপুর গ্রামের সাঈদ,সায়েস্তা ইউনিয়নের টান গোপল নগর গ্রামের আব্দুর রহিম,জার্মিত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মো.লাল মিয়া এরা র্দীঘদিন ধরে কৃষির সাথে জড়িত থাকলেও এদের সার,বীজ তো দূরের কথা,এরা জানেও না কোথা থেকে এগুলি দিয়েছে এমন অভিযোগই তাদের। তারা অভিযোগ করে আরো বলেন-যাদের দায়িত্ব দিয়েছে তাদের আত্বীয়-স্বজনদের তালিকা দিয়ে এ সার,বীজ দিয়েছে। এর মধ্যে অনেকে কৃষি কাজ করে না তাদেরও দেয়া হয়েছে বলে জানান তারা।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মো.টিপু সুলতান স্বপন বলেন-১/২ জন বাদ পরতে পারে তাদের পরবর্তীতে দেয়া হবে। স্বজন-প্রীতির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন উপজেলার ইউনিয়নের জন-প্রতিনিধিদের তালিকায় সার,বীজ দেয়া হয়েছে। তারা কিভাবে তালিকা দিয়েছে এতগুলি আসলে খতিয়ে দেখা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *