সিংগাইরে জাল টাকা উদ্ধারসহ গ্রেফতার-১

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জাল টাকা উদ্ধারসহ দ্বীপ্ত মন্ডল ওরফে তন্ময় (৩০) নামের এক যুবককে আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত-দ্বীপ্ত মন্ডল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চন্দ্রখোলা গ্রামের মৃত.সুভাষ মন্ডলের ছেলে। থানা সূত্রে জানাযায়, সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মাহফুজুল হাসান এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার জয়মন্টপ কাচা বাজার মোতালেব স্টোরের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১২টি ১ হাজার টাকা জাল নোট মোট ১২ হাজার টাকা উদ্ধারসহ ১ জনকে আটক করে পুলিশ।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান,আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরোও জানান, আসামী দ্বীপ্ত মন্ডল@ তন্ময় এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৩ টি মাদক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *