সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৬৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বাড়ি উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে।
মঙ্গলবার (৩ অক্টোবর) ভোরে ৫ টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও তিন পুত্র নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযার পূর্বে মানিকনগর-মাধবপুর কবরস্থান সংলগ্ন মাঠে প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি)মো.আব্দুল কাইয়ূম খান তাকে গার্ড অব অর্নার দেন।
বাদ আছর জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এসময় উপস্থিত ছিলেন-সাবেক এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী তমিজ উদ্দিন,সিংগাইর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার ও সাবেক কমান্ডার মোঃ শামসুল ইসলাম।
