সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে গৃহবধূ ফাতেমা ওরফে প্রিয়া (২০) স্বামীর সাথে পারিবারিক কলহের জেড় ধরে এসিড খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। শুক্রবার সকালের দিকে উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্ধল তালপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-প্রিয়া (২০)ওই এলাকার রিপন মিয়ার স্ত্রী ও একই উপজেলার চান্দহর ইউনিয়নের চর ফতেপুর গ্রামের জালালউদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে পারিবারিক কলহের জেড় ধরে এসিড খায় প্রিয়া। কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্য হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে দুপুর ১২ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মাহাবুর রহমান মিঠু বলেন-আমি লোকমুখে শুনেছি নাইট্রিট এসিড খেয়ে মারা গেছে।
এ ব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক মাসুদ রানা শামীম বলেন-নিহতের মুখে ফোসকার দাগ আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কিভাবে তার মৃত্য হয়েছে জানা যাবে।
