সিংগাইরে গৃহকর্মীকে ধ র্ষ ণ, থানায় মামলা

সিংগাইর (মানিকগঞ্জ )প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে জনৈক এক গৃহকর্মী (১৫) কে ধর্ষণের অভিযোগ ওঠেছে এক লম্পট গৃহকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের জনৈক আমিনুল ইসলামের বসত বাড়ীতে।

ভিকটিম এ বিষয়ে মুখ খোলার চেস্টা করলে স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেস্টা হয়। মিমাংসা না হওয়ায় এলাকায় তোলপাড় ও নানা কানাঘষার সৃষ্টি হয়।

পরে ভিকটিমের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে সোমবার (১০ মার্চ) স সিংগাইর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন । ভিকটিমের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার ফতেপুর গ্রামে। অভিযুক্ত লম্পট বাচ্চু মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারি গ্রামের মৃত.আব্দুল হালিমের পুত্র। ভিকটিম ও এজাহার সূত্রে জানাযায়, লম্পট বাচ্চু মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা সাকিনস্থ জনৈক আমিনুল ইসলামের বসতবাড়ীর একতলা বিল্ডিংয়ে বাসা ভাড়া করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে ঢাকাস্থ মাছের ব্যবসা করে আসছিলো। এর মধ্যে প্রায় ২ মাস আগে লম্পট বাদীর মেয়েকে ভাড়া বাসায় গৃহকর্মী (কাজের মেয়ে) হিসেবে নিয়ে আসে। কাজে আনার পর সুকৌশলে অভিযুক্তের স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা হতে বাহির করে দিয়ে বিভিন্ন প্রলোভনসহ ভয়-ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৩১ জানুয়ারি বিকেল ৪ টার দিকে ভাড়া বাসায় পরিবারের কেউ না থাকায় জোর পূর্বক খাটে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে পরনের কাপড়-চোপড় খুলে ধর্ষণ করে। অভিযুক্ত বাচ্চু মিয়ার বাসায় গেলে সে পলাতক রয়েছে বলে তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম বিষয়টি নিশ্চিত করে জানান, ৯ (১) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *