সিংগাইরে অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে আব্দুস সোবাহান (৫০) নামের এক ব্যক্তি অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিন গ্রামে। নিহত-আব্দুস সোবহান ওই এলাকার মৃত আরশেদ মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যার পর অটো রিক্সা চার্জ দেয়ার সময় নিজের অজান্তে ফ্লাকে অঙ্গুল ঢুকে যায়। ফলে মুহূর্তে তার শরীর বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে বাড়ি লোকজন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। এ ব্যাপারে ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন-আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *