নবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খাবার বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকার নবাবগঞ্জে পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে নতুন জেলা পরিষদ মার্কেটের সামনে দাড়িয়ে পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাফিল উদ্দিন মিয়া, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, সহ-সভাপতি শশাঙ্কভূষণ পাল চৌধুরী, মো. আশরাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাসির উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *