সিংগাইরে অগ্নিকান্ডে ৪টি কাপড়ের দোকান সম্পূর্ন পুড়ে ছাই,প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ৩টি কাপড়ের দোকান ১টি টেইলার্স অগ্নিকান্ডে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে আরও ৪টি দোকানের আংশিক পুড়ে প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে,আজ সোমবার(২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের শারারিয়া বাজারে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হচ্ছেন-একই এলাকার পিতা মৃত.আনু মোল্লার ছেলে সেলিম মিয়া,মৃত.আফসার বেপারীর ছেলে মিলন বয়াতী,নায়েব আলীর ছেলে নয়ন,মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের গোপালখালী গ্রামের বিন্দু মিয়ার ছেলে এখলাছ,আংশিক ক্ষতিগ্রস্থরা হলেন-মো.মজর আলীর ছেলে আব্দুর রাজ্জাক,মিনাজ উদ্দিনের ছেলে সফি উদ্দিন,রমিজউদ্দিনের ছেলে বুলবুল আহমেদ ও মোস্তফা।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ সোমবার ভোরে স্থানীয়রা ফজর নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বাজার আগুন দেখে মুসল্লীরা মসজিদের মাইক দিয়ে স্থানীয়দের বিষয়টি অবগত করলে তাৎক্ষনিক এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ততক্ষন ৪টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে আরও ২টি মুদি দোকান,১টি ফার্মেসী,১টি টেইলার্স আংশিক পুড়ে যায়। স্থানীয়দের ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের টিম এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রন আনে।
শারারিয়া বাজার কমিটির সভাপতি মো.আছমত আলী মাষ্টার জানান,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে যে সমস্ত দোকান পুড়ে গেছে তারা প্রত্যেকে ধারদেনা কিস্তি,ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে আসছিল। এখন তাদের ঘুরে দাড়ানোর অবস্থা নেই। সবাই নি:শ্ব হয়েছে গেছে। সরকারে সহযোগীতা না পেলে তারা ঘুরে দাড়াতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *