সবাইকে একসাথে কাজ করার আহবান জানালেন সালমান এফ রহমান

মো. নাজমুল হোসেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনটি উপহার দিতে হলে আওয়ামীলীগ সহ সকল সংগঠনের নেতা কর্মীদের এক সাথে কাজ করতে হবে।
শনিবার সন্ধ্যায় উপজেলার যন্ত্রাইল ইউপি মাঠে আয়োজিত যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চাকা পরিবর্তন হচ্ছে। তিনি দোহার নবাবগঞ্জের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে যে সকল ওয়াদা দিয়েছি তা পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছি। গ্যাসের যে ওয়াদা দিয়েছিলাম তা শিগগিরই বাস্তবায়ন হবে।
এমএইচ মৃধা গিনির সভাপতিত্বে ও প্রদীপ কুমার হালদারের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, ঢাকা-২০ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। সম্মেলনের উদ্বোধক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত। সভায় বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ ঝিলু, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবণ্য, উপ প্রচার সম্পাদক ও বান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, ড. শাফিল উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ২য় অধিভিশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নন্দলাল সিংকে সভাপতি ও সাবেক ছাত্র নেতা আশিকুজ্জামান হিরণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *