টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম দেব ও দুর্গা মন্দিরে ৯ আগস্ট রবিবার রাতের আঁধারে মন্দিরে রুপা আর রপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উক্ত মন্দিরের সাধারণ সম্পাদক টিটু চৌধুরী বাদী হয়ে রবিবার রাতে টঙ্গীবাড়ী থানা একটি অভিযোগ করেন।
জানা গেছে, রবিবার সকালে মন্দিরের সেবায়েত ববিতা মন্ডল পূজা দিতে এসে মন্দিরের দরজার তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে মন্দিরের কালী মায়ের পায়ের নুপুর ও ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা সহ মন্দিরের আসবাপত্র সহ প্রায় অনুমানিক ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় । চুরির খবর পেয়ে মন্দির পরিদর্শন করেন ঘুমিয়ে পড় টঙ্গীবাড়ী থানা ওসি মোহাম্মদ শামিম আহমেদ, মুন্সীগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ব, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অভিজিৎ দাস ববি, যুগ্ন- সাধারন সম্পাদক ননী গোপাল হালদার, ভবতোষ চৌধুরী নুপুর,রনজিৎ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ সরকার, টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ বাবু, উক্ত মন্দিরের সভাপতি সুনিল মন্ডল, সাধারন সম্পাদক টিটু চৌধুরী, কোষাধক্ষ্য ও সেবায়েত শ্যামল মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ । এ সময় টঙ্গিবাড়ী থানা ওসি মোহাম্মদ শামিম আহমেদ জানান, আমি খবর পেয়ে মন্দির পরিদর্শন করেছি, এ ব্যাপারে থানা একটি অভিযোগ হয়েছে তদন্ত চলমান রয়েছে ।
