নিজস্ব প্রতিবেদক: টানা ১১ বছরধরে শতভাগ পাস এবং সর্বোচ্চ জিপিএ-৫ (এ প্লাস) অর্জনের অনন্য রেকর্ড গড়ায় আনন্দের বন্যা বইছে ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ড্যাফোডিলস্ হাই স্কুলে। ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার মানোন্নয়নে এই উপজেলার প্রাতিষ্ঠানিক সাফল্য এখন অঞ্চলজুড়ে রোল মডেল হয়ে উঠেছে।
এইবারও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও ৬৬ টি এ (প্লাসের) গৌরব অর্জন করেছে। যার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ৩৩ জন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত হলে দেখা যায়, সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মুখে এখন আনন্দের হাসি।
শিক্ষার্থীরা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের প্রতিষ্ঠানের কঠোর শৃঙ্খলা এবং শিক্ষক অভিভাবকদের সঠিক পথপ্রদর্শনের কারণেই আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। টানা ১১ বছরের এই ধারাবাহিকতার অংশ হতে পেরে আমরা গর্বিত।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ এরশাদ হোসাইন বলেন, আমাদের প্রতিষ্ঠানে শতভাগ পাস করা যেমন আনন্দের, তা ধরে রাখা তার চেয়েও বড় চ্যালেঞ্জ। টানা ১১ বছর শতভাগ পাস ও বিপুল সংখ্যক জিপিএ-৫ পাওয়া আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা নতুন নতুন কৌশল নিয়ে কাজ করছি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ রেকর্ড গড়তে চাই।
