শ্রীনগরে নাগরনন্দী খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি খালের জায়গা দখল করে দোকান ঘর অভিযোগ উঠেছে।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার সরকারী নাগরনন্দী খালের জায়গা দখল করে দোকানঘর নির্মার্ণের অভিযোগ উঠে ঐ এলাকার মৃত সাহেদ আলী ঢালীর পুত্র উসমান ঢালীর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মধ্যকামারগাঁও সূর্যখাঁর বাড়ী সংলগ্ন পদ্মানদী থেকে নাগরনন্দী খালটি উৎপত্তি হয়ে কামারগাঁও ও রাঢ়ীখালের উত্তর বালাশুর নতুন বাজার গ্রামের উপর দিয়ে বয়ে গিয়ে আড়িয়াল বিলে অন্য খালের সাথে সংযোগ হয়। একাধিক প্রভাবশালী ব্যক্তিরা খালটির বিভিন্ন অংশে বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ পথ বন্ধ করে দিয়েছে। উত্তর বালাশুর নতুন বাজার এ খালের অর্ধেক অংশ দখল করে দোকানঘর নির্মাণ করে পানির প্রবাহ পথ বন্ধ করে দিয়ে উসমান ঢালীগং।

এ সময় লক্ষ্য করা যায়, গুরুত্বপূর্ণ খালটির বিভিন্ন স্থানে যে যার মত করে দখল করে নিয়েছে। খাল জুড়ে অসংখ্য টয়েলেটের ট্যাংকি নির্মাণ করে রাখা হয়েছে।
এলাকার সচেতন মহল বলেন, দখলসহ নানা কারণেই খালটির পানি প্রবাহের পথ প্রায়ই বন্ধ হয়ে গেছে। বৃষ্টি মৌসুমেও ঢলের পানি নিস্কাশন হয় না। এতে অতিবৃষ্টি হলে পুরো এলাকায় জলাবদ্ধার সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ খালটি দখলমুক্ত করার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

খালের জায়গা দখলকারী উসমান ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কোন সরকারী খাল নেই। আমার মালিকানা জায়গায় দোকান ঘর নির্মাণ করছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান খান বলেন, সরকারী এই খালের জায়গা অনেকেই যার যার মত দখলে নিয়ে পানি প্রবাহ পথ বন্ধ করে দিয়েছে। আমি একাধিবার বাধা দিলেও তারা আমার বাধা উপেক্ষা করে দখল কাজ অব্যাহত রেখেছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন বলেন, এই ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *