কেরানীগঞ্জে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : মানবতাই শক্তি, মানবতাই মুক্তি। মানবতা দিয়েই সমাজটাকে গড়ার লক্ষ্যে কেরানীগঞ্জের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এবার একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে তারানগরের আটি ভাওয়াল রিসোর্টে হাজী নাজির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় । সমাবেশে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম বেদৌরা আলী শিমুল , সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মো আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা: আলী নুর পলাশ, সেক্রেটারি ডা: ফখরুল আমিন বাদল , নয়বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া রাজনীতিবীদ প্রফেসর ডাঃ মোঃ মাইনুল ইসলাম ,প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান ও সাংবাদিক মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন পেশাজীবীদের অন্যান্য ব্যক্তিবর্গ। এক সংক্ষিপ্ত আলোচনা শেষে চা পানের আড্ডা হয়। সুধী সমাবেশের আয়োজনকারী হাজী নাজির হোসেন জানান, মানুষের কল্যাণে কাজ করার লক্ষে আমরা একত্রিত হয়েছি। সংকটে থাকা মানুষের জন্য খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রদান করা, পাশাপাশি সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় সমাজে বিশৃঙ্খলা দূর করে সুখী জীবন গড়তে সহায়তা করা। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকটের সময় খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসা সেবা দেওয়া। গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিকাজে সহায়তা করা। অন্যের মুখে হাসি ফোটালে নিজের আত্মার শান্তি পায়। মানবিক মূল্যবোধ সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং একটি সুন্দর ও সুখী সমাজ গঠনে সাহায্য করার প্রয়াস মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *