এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একসনা একাধিক জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুনবাজার বাঁশতলা এলাকায় বেসঢালাই ও আরসিসি পিলার করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠে ঐ এলাকার নাসির গাছিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।রহস্যজনক কারণে নিষেধাজ্ঞা অমান্য করে বহালতবিয়তে ওইসব বহুতল ভবন নির্মাণের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর বালাশুর নতুনবাজার বাঁশতলা থেকে জগন্নাথপট্টি গামী পাকা রাস্তার দুপাশে সৌদি প্রবাসী নাসির গাছি একসনা একাধিক জমি লীজ নিয়ে সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে বেজ ঢালাই করে আরসিসি পিলার দিয়ে একতলা ভবন নির্মাণ করে নিজে বসবাস করছেন ও অন্যান্য লীজি জমিতে ভাড়াটিয়া নাজমা বেগমসহ নতুন বাজারের দক্ষিন পাশে বিল্লাল মিয়ার কাছ থেকে ৩ শতাংশ লীজি সম্পত্তি ক্রয় করে অন্যদের বসবাস করতে দিয়েছে। এছাড়ার নাসির গাছির ভাই মিজান গাছি, পার্শ্ববর্তী ছালাম মাস্টার,দাদন ফকির, আলতাফ মোল্লা ও সৌদি প্রবাসী ইলিয়াস ফকিরগং একসনা জমি লীজ নিয়ে তারাও বহুতল ভবন নির্মাণ করছেন।
সরকারি নিয়ম অনুযায়ী, একসনা লীজের জমিতে স্থায়ী বা পাকা ভবন নির্মাণ করা যায় না। কিন্তু ঐ এলাকার কিছু ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করে নিজস্ব অর্থায়নে পাকা ভবন নির্মাণ করছে।
স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে যে, এই ব্যক্তিরা কিভাবে আইন ভেঙে ভবন নির্মাণের সাহস পায়? এই ধরনের অবৈধ নির্মাণ কার্যক্রম ও সংশ্লিষ্টদের রহস্যজনক আচরণ নিয়ে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
এই ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এগুলো সরকারী নিয়ম-কানুনের সরাসরি লঙ্ঘন বলে জানান স্থানীরা।
একাধিক জমি লীজ নিয়ে ভবন নির্মাণকারী নাসির গাছির ছেলে জিহাদ গাছির কাছে এ বিষয়ে জানতে তিনি বলেন, এরকম সরকারী জমি লীজ নিয়ে আশপাশের একাধিক বাড়িতেই বিল্ডিং নির্মান করেছে। তাদের দেখাদেখি আমরাও করেছি।
