এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় শ্রীনগর থানা প্রাঙ্গনে থানা পুলিশের আয়োজন এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, পুজা উদযাপন কমিটির স্বপন মোদক, অধির দত্ত, বলরাম পোদ্দারসহ বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাঃ সম্পাদক বৃন্দ।
