শুদ্ধাচার পুরস্কার পেলেন নবাবঞ্জের ইউএনও এইচএম সালাউদ্দীন মনজু

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শুদ্ধাচার ২০২০-২০২১ উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজু শ্রেষ্ঠ অফিস প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক সভা কক্ষে সার্টিফিকেট, ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।

জাতীয় শুদ্ধাচার কৌশলের অভিলক্ষ্যে ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজের সুশাসন প্রতিষ্ঠা’ বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয় ঢাকার অধীন অফিস প্রধানদের মধ্য হতে শুদ্ধাচার চর্চায় অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা জানানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *